1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে এক নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের আষাড়িয়াবাড়ী এলাকায় সোমবার দুপুরে আফরিন আক্তার(২১) নামে এক তরুনীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ওই নারী আষাড়িয়াবাড়ী এলাকার আফসার আলীর মেয়ে ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্লা এলাকার সজিব হোসেনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দেড় বছর আগে আফরিনের পারিবারিকভাবে সজিবের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। গত বুধবার ওই নারী বাবার বাড়িতে বেড়াতে আসেন। এদিকে সোমবার সকালে নয়টার দিকে স্বামীর সাথে মুঠোফোনে একাধিকবার ঝগড়া হয়। স্বাজনদের ভাস্যমতে সকাল দশটার দিকে সকালের খাবার খেয়ে নিজ কক্ষে গিয়ে ঘরের আড়ার সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করে।এদিকে বিকালে সাড়ে পাচঁটার দিকে খবর পেয়ে ঘরের বারান্দা থেকে ওই শুয়ানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক শরিফুল ইসলাম জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park