1. admin@dainikajkerkholachithi.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য।

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর )প
প্রতিনিধিঃ

কালিয়াকৈর উপজেলার নামাশুলাই মাঝিপাড়া এলাকায় রাধা রানী(৪০)নামের এক নারীর রহস্য জনক মৃত্যু হয়েছে।প্রতিবেশীদের দাবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্হানীয়দের কাছ থেকে জানা যায়, নিহতের স্বামী মেঘলাল ওরফে মেগা মাছের ব্যবসা করেন। তিনি প্রতিদিনের মতো ভোর বেলায় কালিয়াকৈর এর মাছের আড়ৎ এ চলে আসেন। সকাল ৬ টার দিকে রাধা রানীর মৃত্যুর খবর জানা যায়। নিহতের স্বামী মেঘলালের ভাতিজি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালবেলা খবর শুনে নিহতের বাড়িতে যাই, কোথায় ফাঁসি দিয়েছিল; বা কে বা কারা তাকে ফাঁসির রশি থেকে নামিয়েছে এ বিষয়ে তিনি কিছু জানেননা। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে নিহত রাধা রানীর স্বজনেরা প্রথমে তাকে কালিয়াকৈর শিকদার ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাকে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিয়ে গেলে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানতে নিহতের স্বামী মেঘলালের মুঠো ফোনে একাধিক বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
কালিয়াকৈর থানার এস আই মুক্তার হোসেন জানান, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park