1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ইঞ্জিন চালিত নৌকা ডুবে ২ শিশু নিখোজ রয়েছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার চাপাইর ব্রীজের পশ্চিম পাশে তুরাগ নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলেন, হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা (আড়াই বছর) এবং একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭)।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জন উপভোগ করতে শিশু অঙ্কিতা বিশ্বাস ও তন্ময় পাল পরিবারের সাথে ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় চড়ে। নৌকা টি বিকেল সাড়ে পাঁচটায় তুরাগ নদীর চাপাইর ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিন চালিত আরেকটি বড় নৌকার সাথে ধাক্কা খায়। এতে মুহূর্তেই ডুবে যায় ইঞ্জিন চালিত ছোট নৌকাটি। নৌকাটিতে থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন সাতার কেটে পাড়ে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু।নৌকা ডুবির পর পরই স্থানীয়রা শিশু দুই জন উদ্ধারের চেষ্টা চালায়। পরে খব পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে না আসায় এখনও উদ্ধার কার্যক্রম শুরু করা হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকাডুবির ঘটনা দুজন শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park