1. admin@dainikajkerkholachithi.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ লাসানিয়া’র সামনে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নারী শ্রমিক সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ফটিকখালী গ্রামের রনি ইসলাম স্ত্রী মনিফা খাতুন (৩২)। নিহত মনিফা লিবার্টি নিটওয়্যার লিমিটেড কোম্পানিতে চাকরি করতেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মহাসড়ক পার হওয়ার জন্য বিভাজনের উপর দিয়ে লাফ দিলে টাঙ্গাইলগামী চলতি ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, নিহত ওই নারী মহাসড়কের বিভাজনের উপর দিয়ে পার হওয়ার সময় ওই চলতি ট্রাকের সামনের ও পেছনের চাকার মাঝামাঝি সড়কে পড়ে যাওয়াই পেছনের চাকার নিচে পিষ্ট হয়। পরে ওইখানেই ওই নারীর মৃত্যু হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মহদেহ উদ্ধার করে।
গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট শিবলু ঘটনাস্থলে আসে এবং হাইওয়ে নাওজোর থানায় খবর দেন। নাওজোর হাইওয়ে থানার এসআই শাহিন ঘটনাস্থলে এসে ওই নারী শ্রমিকের মহদেহ উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
নাওজোর হাইওয়ে থানার এসআই শাহিন জানান,
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে নিহতের মরদহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকারী প্রার্থীকে আটক করে থানায় নিয়ে যায়। নিহতের আত্মীয় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park