1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন।

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে বিভিন্ন নামী ব্রান্ডের আদলে তৈরি বিপুল পরিমাণ নকল সিগারেট বাজারজাত করার সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রায় পাঁচ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (৩ আগস্ট) মৌচাক এলাকা থেকে এ মালামাল জব্দ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গাড়বিয়া বাজার এলাকার কার্তিক হাওলাদারের ছেলে কিশোর হাওলাদার (২২) এবং বরিশাল জেলার মুলাদী উপজেলার চর লক্ষ্মীপুর এলাকার মৃত আনিছ হাওলাদারের ছেলে ইলিয়াস হোসেন বাবু (২৯)। তারা বর্তমানে যথাক্রমে গাজীপুর মহানগর ও ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ডে টাঙ্গাইলগামী যাত্রীছাউনির সামনে মৌচাক পুলিশ ফাঁড়ির (এসআই) ওমর ফারুক নেতৃত্বে চেকপোস্ট চলাকালে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানে থাকা ৫০ কার্টুন পাঁচ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। সিগারেটগুলোর চালান ও কাস্টম সংক্রান্ত কাগজপত্র দেখতে বললে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় দুইজনকে পুলিশ আটক করে। উদ্ধার হওয়া সিগারেটগুলো নকল এবং সেগুলোতে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করা হয়। নকল সিগারেটের তথ্য উদঘাটনের জন্য মঙ্গলবার পুলিশ হেফাজতে রেখে তথ্য সংরক্ষণ করেন। পরে বুধবার দুপুরে গ্রেফতার দুজনকে গাজীপুরে জেলহাজতে পাঠান।

জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে নকল সিগারেটের সয়লাব চলছে। এমনকি এসব সিগারেটের ব্যবসায়ীরা বিভিন্ন দফতরকে ম্যানেজ করেই চলছে তাদের ব্যবসা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, জাল রাজস্ব স্ট্যাম্প যুক্ত নকল সিগারেট বাজারজাত করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নকল কারখানার খোঁজ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park