1. admin@dainikajkerkholachithi.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

কালিয়াকৈরে কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সাধারণ সভা অনুষ্ঠিত ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদ এর উদ্যোগে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন , গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সুমন মোল্লার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামীম হোসেন, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহজাহান সিরাজ,
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আবু মুহাম্মদ জাকারিয়া, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর পরিচালক হাজ্বী মোঃ আকরাম হোসেন, নাজমুল হক,সাহাবুল সিকদার, আব্দুল করিম,আরিফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন কৃষক প্রতিনিধি মিজানুর রহমান শেলী ও ডি এম এরশাদুল আলম সহ বিভিন্ন দপ্তর থেকে আগত সম্মানিত কর্মকর্তা- কর্মচারী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরিশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি, সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park