1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

কাউনিয়ায় পলাশ মেম্বারের কাছে টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা।

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

কাউনিয়া রংপুর প্রতিনিধি ঃ

অর্থের বিনিময়ে (ভিডব্লিউবি) কার্ড, বয়স্ক, বিধবা ‘ভাতার কার্ড’ করে দেওয়া, স্বজনপ্রীতি সহ নানা  অনিয়মের অভিযোগ উঠেছে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য  এসএম আমিরুল ইসলাম পলাশ মেম্বার এর বিরুদ্ধে।
অভিযোগ আছে , উপকারভোগী  কার্ড করার জন্য কখনো প্রাপ্ত ভাতার সমুদয় টাকা, কখনো অগ্রিম, কখনো বা ভাতার টাকার একটি অংশ দিতে বাধ্য করেন ইউপি সদস্য পলাশ। আবার, টাকা দেওয়ার বিষয়টি প্রকাশ করলে হেনস্তার শিকার কিংবা কার্ড বাতিলের হুমকিও দেন তিনি। এছাড়া  অভিযোগ রয়েছে , নিজের পরিবারের ও আত্মীয়স্বজনের  নামে  টিসিবি , মাতৃকালীন  ভাতা ও (ভিডব্লিউবি) কার্ড  সহ নানা রকম সরকারি সুবিধা ভোগ করেন ইউপি সদস্য পলাশ।
নাম প্রকাশ  অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য  এবং ভুক্তভোগীরা জানান, ইউপি সদস্য এসএম আমিরুল ইসলাম পলাশ টাকা ছাড়া কোন কাজ করেন না। অভিযোগ রয়েছে , প্যানেল চেয়ারম্যানের হওয়ায় সুবাদে ইউনিয়নের প্রয়োজনীয়  রাস্তা সংস্কার না করে, ক্ষমতার অপব্যবহার করে  নিজের যাতায়াতের সুবিধার জন্য অপ্রয়োজনীয়  রাস্তা সংস্কারের নামে টাকা আত্মসাৎ করেন।
এ বিষয়ে একজন ভুক্তভোগী  উপজেলা নির্বাহী অফিসারের বরাবর  লিখিত অভিযোগ দায়ের করলেও অদ্যাবধি এর কোন প্রতিকার পায়নি অভিযোগকারী।
লিখিত অভিযোগে জানা যায়,  উপজেলার  বালাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাসিন্দা হতদরিদ্র রিক্সা চালক সোহেল মিয়ার স্ত্রী আফরোজা বেগম স্বামী সারাদিন রিক্সা চালায়ে যে ক’ টা টাকা উপার্জন করে সেটা নিয়ে চার জনের সংসারে নুন আন্তে পান্তা ফুরায় অবস্থা। গত ০৩ মাস আগে ০৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ আমিনুল ইসলাম পলাশ আমার নিকট এসে বলে যে, তুমি আমাকে ৭০০০/- (সাত হাজার) টাকা দিলে আমি তোমার ভিজিডি কার্ড করে দিব। কিন্তু আমার অভাব অনাটনের সাংসারে এতো টাকা কোথা থেকে দিবো? তখন ওই সেবাগ্রহীতা পলাশ মেম্বারকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকার বিনিময়ে একটা কার্ড করে দেয়ার অনুরোধ করেন । মেম্বার এতে রাজি হলে নগদ ৩০০০/- (তিন হাজার) টাকা প্রদান করি এবং ২ দিন সময় নিয়ে ২০০০/- (দুই হাজার) টাকা বাকি রাখি এবং বলি যে, কার্ড হাতে পাইলে ২০০০/- (দুই হাজার) টাকা প্রদান করিব মর্মে আমাদের মাঝে মৌখিক চুক্তি হয়। কিন্তু গত ০৭/০৭/২০২৫ ইং তারিখে উক্ত মেম্বার আমার নিকট এসে প্রদানকৃত ৩০০০/- (তিন হাজার) টাকা ফেরত দিয়ে বলে যে, তোমার কার্ড টি হয়নি।  কার্ড না হওয়া বিষয়ে জানতে চাইলে পলাশ মেম্বার  আমাকে ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে বলেন এবিষয়ে কাউকে কিছু বললে তার এবং সন্তানের সমস্যা হবে।
এ বিষয়ে  অভিযুক্ত  ইউপি সদস্য পলাশ মেম্বারের  কাছে জানতে চাইলে তিনি জানান,
এ বিষয়ে বালাপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলীর ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলে, নাম্বার বন্ধ পাওয়া যায়।
লিখিত  অভিযোগের বিষয়ে  যানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মহিদুল  হক জানান, একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park