1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কাউনিয়ায় জোড় পূর্বক দখলের চেষ্টা : নগদ টাকা লুট ও আসবাবপত্র ভাংচুর অভিযোগ।

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পঠিত

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং আসবাব পত্র ভাংচুর ও নগদ ৩ লক্ষাধিক টাকা লুটপাট হওয়ার অভিযোগ ওঠেছে একই গ্রামের আখলাদ হোসেন গং এর বিরুদ্ধে।
থানায় অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের মৃত্যু আলিম উল্লাহ’র পুত্র আব্দুল হালিম (৪৯)একই গ্রামের মৃত্যু জাফর আলীর পুত্র আব্দুল মোতালেব হোসেনের নিকট দলিল মূলে ১৫শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসতেছি।
একই গ্রামের মৃত্যু আলতাফ হোসেনের পুত্র মোঃ আখলাদ হোসেন গং উক্ত জমি জোড় পূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। সেই সাথে ঘটনার দিন শনিবার(২ আগষ্ট) রাত আনুমানিক আটটার দিকে আখলাদ হোসেন গং আব্দুল হামিদের অনুপস্থিতিতে তার বাড়িতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র, এলইডি টিভি ভাংচুর করে এবং বিছানার নীচে রাখা জমি ক্রয়ের ৩ লক্ষ ২০ হাজার টাকা সহ স্ত্রীর গলার স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। সেই সাথে পরিবারের লোকজনের জীবন নাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park