1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

কলাপাড়ায় বরফ সংকট।। সাগরে যেতে পারছে না শত শত মাছ ধরা ট্রলার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ
প্রতিনিধি

পটয়াখালীর কলাপাড়ায় ইলিশের ভরা মৌসুমে বরফ সংকট দেখা দিয়েছে।

উৎপাদনের তুলনায় চাহিদা বেশী থাকায় এমন সংকটের সৃষ্টি হয়েছে।

ইতোমধ্যে ১৫০ টাকার বরফের ক্যান ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সোমবার থেকে এমন অবস্থা বিরাজমান থাকায় সাগরে যেতে পারছে না জেলেরা।

তবে মৎস্য আড়ৎ মালিকদের কেউ কেউ বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারনে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে ।

কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর মহিপুর মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আলীপুর এবং মহিপুর এলাকায় অন্ততপক্ষে ৩০ টি বরফ কল রয়েছে। এ বরফ কলের কোনটিতে প্রতিদিন ২০/২৫টি আবার কোনটিতে ২০০ ক্যান বরফ উৎপাদন হয়।

গত তিনদিন ধরে বৈরী আবহাওয়া থাকায় সাগর উত্তাল হয়ে উঠেছে। এতে অন্ততঃ সহস্রাধিক ট্রলার নিরাপদ স্থানে খাপড়াভাঙ্গার খাল সহ বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে। এসব ট্রলারের মাছ বরফ দিতে এবং দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে মাছ সরবরাহ করতে যে পরিমান বরফের প্রয়োজন তা স্থানীয়ভাবে উৎপাদন না হওয়ায় এ সংকট দেখা দেয়। এতে খুলনা, বরিশাল,পটুয়াখালী থেকে অতিরিক্ত দামে বরফ নিয়ে আসছেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে আলীপুর- মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সাবেক সভাপতি মো.ফজলু গাজী জানান, আবহাওয়া খারাপের কারনে হঠাৎ শতশত ট্রলার মহিপুর,আলীপুর ঘাটে নোঙ্গর করায় বরফের চাহিদা বেড়ে গেছে । তবে সংকটের কারনে বেশী দামে বিক্রি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মহিপুর রিফাত ফিসের মালিক মো.গোলাম মোস্তাফা জানান,বিদ্যুত বিভ্রাটের কারনে প্রয়োজনীয় বরফ তৈরী না হওয়ায় এ সংকট দেখা দিয়েছে।

এদিকে, জেলে কাওসার, ছলেমান,মো.রফিকুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, তাদের ট্রলার সহ অনেক ট্রলারের জেলেরা বরফের অভাবে সাগরে যেতে পারছে না।

তবে ঘন ঘন বিদ্যুত বিভ্রাটের বিষয়ে বক্তব্য নিতে পল্লীবিদ্যুৎ সমিতির কলাপাড়ায় কর্মরত ডি.জি.এম জয় প্রকাশ নন্দীর মোবাইল ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি।

০৪/০৯/২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park