1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কলাপাড়ায় এলাকাবাসীর তোপের মুখে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজ বন্ধ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মানের কাজ করায় এলাকাবাসীর তোপের মুখে নির্মান কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এলজিইডি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কলাপাড়া পৌরশহরের বড় শিকদার বাড়ী সংলগ্ন “কলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের” এ নির্মান কাজ বন্ধ করে দেয়া হয়।

এলাকাবাসী জানায়, বিদ্যালয়ের তিন টি অতিরিক্ত শ্রেনীকক্ষের প্রয়োজনে দ্বিতল বিশিষ্ট একটি ভবন নির্মানের উদ্যোগ নেয় এলজিইডি।
৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা ব্যয়ের এ ভবনের নির্মান কাজ পায় মেসার্স গাজী কনষ্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
২০২৩ সালের সেপ্টেম্বরে নির্মান কাজ শুরুর পর থেকে নিম্নমানের রড ও সিডিউল বহির্ভূত নিম্নমানের সামগ্রী ব্যবহারে বারবার অভিযোগ তোলেন এলাকাবাসী। দীর্ঘদিনেও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় এলজিইডি।
বড় সিকদার বাড়ী এলাকার বাসিন্দা শিক্ষক মো.মাইনুল হাসান জানান,সিডিউল মোতাবেক কাজ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে অনুরোধ করা সত্বেও তারা তা কখনো কানে তোলেন নি। বরং খাম খেয়ালীপনা করে নিন্মমানের ইট,বালু দিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের বক্তব্য নিতে একাধিকবার তার মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, এলাকাবাসীর অভিযোগ পাওয়ায় নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park