1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা চেকপোস্টে বিশেষ অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ভুয়া নৌবাহিনী সদস্যকে আটক করেছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চেকপোস্টে তল্লাশি জোরদার করে একটি সন্দেহজনক বাস থামানোর পর যাত্রী মো. সাফায়েত উল্লাহ (২৭) নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিলেও তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। পরবর্তীতে ব্যাগ তল্লাশিতে নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক, ইনসিগনিয়া, আইডি কার্ড কভারসহ বিশেষভাবে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “সীমান্ত নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে রামু ব্যাটালিয়ন সর্বদা সতর্ক রয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে কেউই চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। মাদক প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার থাকবে।”
তিনি আরও বলেন, আটক ব্যক্তি নেত্রকোণা জেলার মদন থানার কালিয়াটি এলাকার বাসিন্দা মৃত আবদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park