1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কক্সবাজার পুলিশ ও বিজিবি’র পৃথক অভিযানে ১১ কোটি  ৯০ লাখ  টাকা মূল্যের ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃহাসানুর জামান বাবু, ব্যুরো চীফ,চট্টগ্রাম।

কক্সবাজার উখিয়ার পালংখালী ফারিরবিল সীমান্ত দিয়ে দুজন চোরাকারবারি মিয়ানমার থেকে বাংলাদেশে আনছিলো মরণ নেশা ইয়াবার বিশাল চালান।
গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে
বিজিবির টহল দল। এসময়
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
বিজিবি জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আনুমানিক ২.৫ কি. মি. দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি হতে আনুমানিক ২ কি. মি. দক্ষিণ পশ্চিম দিকে ফারির বিল নামক স্থানে অবস্থান করে। কিছুক্ষণ পর মায়ানমার হতে ২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়। 
বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিদের হাতে থাকা ৩টি কালো ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ৩টি কালো ব্যাগের ভেতরে ৩৬ কাট অর্থাৎ ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 
পরবর্তীতে পলায়নরত চোরাকারবারিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করেও আটক করা সম্ভব হয়নি। 

অপরদিকে ২৭/১১/২০২৫ ইং তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় এসআই (নিঃ) নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্স সহ চকরিয়া থানাধীন  ডুলাহাজারা ইউপিস্থ রিংভং এলাকায় চেক পোস্ট ডিউটি করাকালীন সময় Toyota Noah গাড়ি তল্লাশী করাকালে ধৃত আসামীঃ- ১। মোঃ জসিম হাওলাদার(৩৯), পিতা- সফি হাওলাদার, মাতা- রাহেলা বেগম, সাং- সলিমপুর, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালীকে ১। ২০০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ২। একটি Toyota Noah গাড়ি, ৩। একটি ভিভো স্মার্ট ফোন সহ গ্রেফতার করিয়া উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করেন
জসীম উদ্দিন আরও জানান- পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park