1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কক্সবাজার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে গৃহবধুকে খুন! বিচার দাবী পরিবারের।

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি :আরিয়ান খান

উখিয়া জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকায় গৃহবধু রেহেনা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে খুন করে মৃত মোজাফ্ফর আহমেদ এর ছেলে স্বামী আব্দু সালাম সহ শাশুড়বাড়ীর লোকজন।
বিষয়টি জানাজানি হলে স্বামী সহ আত্ম গোপনে চলে যায় তার পুরো পরিবার।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, প্রায় ৫-৬ বছর আগে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিমুরা এলাকার মমতাজ আহমেদের মেয়ে রেহেনা আক্তারের সাথে বিয়ে হয় জালিয়াপালংয়ের আব্দু সালামের সঙ্গে,
বিয়ের পর থেকেই স্বামী ও তার আত্মীয়-স্বজনদের হাতে রেহেনা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। এ বিষয়ে তিনি (রেহেনা) একাধিকবার নিজের পৈত্রিক পরিবারের কাছে অভিযোগও করেছিলেন।

গতকাল রাতে রেহেনার স্বামী মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের জানান রেহেনা অসুস্থ, তখন পরিবারের লোকজন তাকে দেখতে রেহেনার শ্বশুর বাড়িতে যেতে চাইলে তার স্বামী সকালবেলা কক্সবাজার সদর হাসপাতালে আসার অনুরোধ করেন।

পরিবারের সদস্যদের তথ্য মতে, আজ সকালে হাসপাতালে গিয়ে রেহেনা আক্তার মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার গলায় ফাঁসের দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়। এটি স্বাভাবিক মৃত্যু নয়,তাকে পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

উক্ত রেহেনার মরদেহের ময়নাতদন্ত কক্সবাজার সদর হাসপাতালে ইতোমধ্যে সম্পন্ন করে গ্রামের বাড়ি রামুর ঈদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জানাজা ও দাফন করা হয়। নিহতের পরিবার আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
এ ঘটনায় এলাকায় শোক, ক্ষোভ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park