1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কক্সবাজার অপহৃত ০৩ জন ভিকটিম উদ্ধার ও ০১ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পঠিত

আরিয়ান খান
কক্সবাজার প্রতিনিধি

১। তথ্য সূত্র মতে, উদ্ধারকৃত ভিকটিম মোঃ সাইদুল ইসলাম জিহাদ তার দুই বন্ধুসহ গত ১৫ জুলাই ২০২৫খ্রিঃ হানিফ পরিবহনের একটি বাসে করে কক্সবাজার ঘুরতে আসে। ঐদিন রাত ২০.০০ ঘটিকার সময় কক্সবাজার বাস টার্মিনাল থেকে কলাতলী বীচে যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারি চালিত অটো রিক্সায় উঠলে ৪নং পলাতক আসামী তারেক আরো চার থেকে পাঁচ জনের সহযোগিতায় তাদেরকে একটি অপরিচিত পাহাড়ে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করে । পরবর্তীতে অপহরণকারীরা তাদের মারধর করে পরিবারের নিকট ১০ (দশ) লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং কক্সবাজার শহরের অজ্ঞাতস্থানে টাকা নিয়ে আসতে বলে। এ সংক্রান্তে ২নং ভিকটিম মেজবাহ উদ্দিন এর মা কর্ণফুলী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। গত ১৬ জুলাই ২০২৫খ্রিঃ ভিকটিমদের আত্মীয়-স্বজনরা র‌্যাব-১৫, অধিনায়ক বরাবর সংশ্লিষ্ট বিষয়ে লিখিত আবেদন করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঘটনার সত্যতা যাচাই করে তথ্য প্রযুক্তির মাধ্যমে কক্সবাজার ও আশপাশ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে অদ্য ১৭ জুলাই ২০২৫খ্রিঃ রাতে কক্সবাজার সদর মডেল থানাধীন ঝিলংজা ইউপির ৩ নং ওয়ার্ডের ফুটখালী সাকিনস্থ কক্সবাজার মেডিকেল কলেজের পিছনের পাহাড়ের উপর হতে হাত-পা বাঁধা অবস্থায় ভিকটিম মোঃ সাইদুল ইসলাম জিহাদ (১৬), মিজবাহ উদ্দিন (১৪) ও ওবাদুল ইসলাম মুন্না (১৫)’দের উদ্ধার করতে সক্ষম হয়। এ সময়ে ঘটনাস্থল হতে ১২-১৫ জন অপহরণকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ রিয়াদ’কে আটক করা হয়। তাছাড়া ঘটনাস্থলে পড়ে থাকা ০২টি লাল-সবুজ রংয়ের গামছার ছেঁড়া অংশ, ০১টি কেচির একাংশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত অপহরণকারীর বিস্তারিত পরিচয়ঃ-
মোঃ রিয়াদ (১৯), পিতা-মৃত নবী হোসেন, মাতা-রাজিয়া আক্তার, গ্রাম-দক্ষিন জানার ঘোনা, ৩নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামি ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park