1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

আশুলিয়া থেকে বিকাশ কর্মী নিখোঁজ, ২০ দিনেও মেলেনি সন্ধান।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে জাফর ইকবাল অপু নামে এক বিকাশ কর্মী নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার প্রায় ২০ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ ব্যক্তির স্ত্রী জানান, গত ১৪ জুলাই থেকে তার স্বামী নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৫ জুলাই আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো তার স্বামীর কোনো সন্ধান দিতে পারেনি। তিনি দ্রুত তার স্বামীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বিকাশের সংশ্লিষ্ট এক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে তদন্ত কর্মকর্তাই বিস্তারিত বলতে পারবেন। পরে তিনি মিটিংয়ে থাকার কথা জানিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ঘটনার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আবু তালেব বলেন, মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে একটি সম্ভাব্য লোকেশন শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য নিখোঁজ ব্যক্তির স্ত্রীকে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িতে এসে যোগাযোগ করতে বলা হয়েছিল। তিনি বিকেলে আসবেন বলে জানালেও পরে আর যোগাযোগ করেননি এবং পুলিশ ফাঁড়িতেও আসেননি।
তিনি আরও জানান, বিকাশ কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে, ঘটনার দিন নিখোঁজ অপু প্রতিষ্ঠানের প্রায় ১১ লাখ টাকা সঙ্গে নিয়ে বের হন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এসআই আবু তালেব বলেন, “তদন্ত চলমান রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। প্রয়োজন হলে সংশ্লিষ্টরা সরাসরি থানা বা সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িতে এসে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park