1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

আজ সাবেক এমপি শাহনেওয়াজ চৌধুরী মন্টু’র ২৮তম মৃত্যু বার্ষিকী।

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

আজ ২৮ডিসেম্বর-২৪ রবিবার, চট্টগ্রাম পটিয়ার বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুুরাগী হুলাইন ছালেহ্-নূর কলেজ, হুলাইন এয়াসিন আওলিয়া সিনিয়র মাদ্রাসা, হুলাইন জারিনা বেগম এতিমখানা, হুলাইন আমিন শরীফ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাচরিয়া শাহনেওয়াজ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব হুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষাও ধর্মীয় প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম-১২ পটিয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, পটিয়ার উয়ন্নয়নে বরপুত্র,পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের ক্ষণজন্মা পুরুষ জননেতা মরহুম শাহনেওয়াজ চৌধুরী মন্টু’র ২৮তম মৃত্যু বার্ষিকী।

দিবস যথাযোগ্য পালনের জন্য স্হানীয় হুলাইন এয়াসিন আওলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে মরহুমের কবরের পাশে জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গও সহযোগী সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহন করেছেন।কর্মসূচী মধ্যে দুপুর ১২ টায় পটিয়ার সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের পক্ষ থেকে মরহুমের করবে পুষ্পমাল্য অর্পণ,কবর জিয়ারত দোয়া মাহমিল,এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ,কাঙালি ভোজের
আয়োজন করেছেন। এদিকে স্হানীয় হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল নয়টায় মরহুমের করবে পুষ্পমাল্য অর্পণ দোয়া মাহফিলে আয়োজন করেছে বলে জানাগেছে।
এছাড়াও চট্টগ্রাম পটিয়ার বিভিন্ন শিক্ষা ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান মরহুম জননেতা শাহনেওয়াজ চৌধুরী মন্টু’র ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালনের মধ্যে দিয়ে দিবসটি পালন করবে বলে স্হানীয় নেতা কর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park