1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

আজমিরীগঞ্জের মা-মেয়েসহ ৩ জন সুনামগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এক স্কুলছাত্রীসহ তিনজন।

নিহতরা হলেন হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা ও অটোরিকশার চালক সজল ঘোষ (৪০), একই জেলার বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আঁখি রানী চৌধুরী (৩৬) এবং তার মেয়ে প্রথমা চৌধুরী।

প্রথমা সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

মা-মেয়ে সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, সকালে দ্রুত গতিতে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশাচালক ও যাত্রী মা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

আশপাশের মানুষ ছুটে এসে মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন এবং স্থানীয়রা পিকআপভ্যান চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটক হওয়া পিকআপভ্যান চালকের নাম পারভেজ আহমেদ (৩৫)।

তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে যানবাহন সরিয়ে দিলে ধীরে ধীরে স্বাভাবিক হয় চলাচল।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।

বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park