1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

আগুনে ঝুট গুদাম পুড়ে ছাই।

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে স্থানীয় কামাল হোসেনের মালিকানাধীন কামাল এন্টারপ্রাইজ নামের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল হোসেন জানান, তিনি এলাকায় ছিলেন না। জরুরি কাজে গাজীপুরের বাইরে গিয়েছিলেন। হঠাৎ ভোর রাতে আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেন। বিরোধের জেরে কেউ তার প্রতিষ্ঠানের ক্ষতি করেছে কি না তা তদন্ত করা দরকার।

ফায়ার সার্ভিসের শ্রীপুর স্টেশনের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, ভোর রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনা হয়। কাপড়ের টুকরো ও কাগজের বক্স পরিপূর্ণ নির্বাপণ করতে বেগ পেতে হয়েছে। সকাল ৯টার দিকে আগুন পরিপূর্ণ নির্বাপণ হয়। এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে, গুদামের অধিকাংশ মালামাল আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন,’ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীর যদি কোনো আবেদন করে তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park