1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে বোমা হামলা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

আতঙ্কে স্থানীয়রা, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি

প্রতিনিধিঃ আল মামুন গাজী

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৭:০০টা সময় রেলস্টেশন বাজার সংলগ্ন বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল-এ মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা হঠাৎ বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এসময় অফিসের ভেতরে অবস্থানরত দুইজন কর্মচারী আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, অপরজন বোমার প্রচণ্ড শব্দে শ্রবণশক্তি হারিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলের বিপরীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে অনুষ্ঠান চলছিল। সেখানে পুলিশ ও সেনা সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও দুর্বৃত্তরা হামলা চালাতে সক্ষম হয়। এতে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এর কয়েক মাস আগে নওয়াপাড়া গুরুপ এলাকায়ও ভোর রাতে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। যদিও সে ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে সাম্প্রতিক সময়ে একের পর এক এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি সাধারণ মানুষের মনে নিরাপত্তাহীনতার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

এ ঘটনার পর স্থানীয়রা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park