1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠি পৌরসভায় নবাগত প্রশাসকের যোগদান, নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার

ঝালকাঠি পৌরসভায় নবনিযুক্ত প্রশাসক জনাব জুলিয়া সুকায়না ১৩ জুলাই ২০২৬ (সোমবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং নাগরিক সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরে নবাগত প্রশাসক পৌরসভার বিভিন্ন দপ্তর পরিদর্শন করে চলমান কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি সেবার গুণগত মান বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্মদক্ষতা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় তিনি বলেন, ঝালকাঠি পৌরসভাকে একটি আধুনিক, কার্যকর ও জনবান্ধব সেবাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করা হবে। নাগরিকদের প্রত্যাশা পূরণ এবং উন্নত সেবা নিশ্চিত করাই হবে প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।
নবাগত প্রশাসকের যোগদানের মধ্য দিয়ে ঝালকাঠি পৌরসভার উন্নয়ন, আধুনিকায়ন এবং নাগরিকসেবার মানোন্নয়নে নতুন কর্মউদ্দীপনার সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park