1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

রাজশাহীতে সন্ত্রাসীদের কবলে সাংবাদিক তন্ময় দেবনাথ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

বানী ইসরাইল হিটলার
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থা কমিটির সাধারণ সম্পাদক, গ্রিন টিভির সাংবাদিক ও দৈনিক আজকের খবর-এর রাজশাহী ব্যুরো প্রধান তন্ময় দেবনাথ ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তন্ময় দেবনাথ নামে এই সাংবাদিক এই রাস্তাদিয়ে যাবার সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি দুই হাত, পা ও কোমরে গুরুতর আঘাত প্রাপ্ত হন।

অভিযোগ রয়েছে, হামলার সময় দুর্বৃত্তরা তার ঘাড়ে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জামাদি ছিল। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী বিভিন্ন সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের একটি অংশের সঙ্গে তন্ময় দেবনাথের পেশাগত বিরোধ চলছিল। হামলার পেছনে এসব বিষয় কোনোভাবে জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

আহত সাংবাদিক তন্ময় দেবনাথকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিয়ে রাত্রি তিনটার সময় বাসায় ফিরে গেছেন।

এ ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park