1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

পটিয়ায় ১১ বছর বয়সী ৫ম শ্রেণীর স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবক গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের অভিযানে ১১ বছর বয়সী ৫ ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন
নিপীড়নে অভিযোগে স্হানীয় লোকজন সুত্রে খবর পেয়ে (২৪ মে) রবিবার ৯ টার দিকে ৮ নং কাশিয়াইশ ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড বুধপুরা মাইজপাড়া হাজী জসিমের বাড়ীর পাকা রাস্তার এলাকা থেকে শরিফুল ইসলাম প্রঃ আইয়ুব (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার পিতার নাম মো জহির, মাতা ছেনোয়ারা বেগমের, সাং-সাইদর, কবির মাঝির বাড়ী,ওয়ার্ড নং-৬, ৭ নং জিরি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে স্কুলছাত্রীকে রাস্তায় একা পেয়ে অভিযুক্ত শরিফুল ইসলাম ১১ বছর বয়সী ৫ ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নে সময়ে স্হানীয় এলাকায় লোকজনরা বিষয়টি দেখতে
পেয়ে তাৎক্ষাণিক পুলিশক জানায়। পুলিশ খবর পেয়ে মাসুদ আলম, বিপিএম, পুলিশ সুপার, চট্টগ্রাম সার্বিক তত্ত্বাবধায়নে পটিয়া থানার অফিসার ইনচার্জ,জিয়াউল হক জিয়া ও তদন্ত ওসি যুযুৎসু যশ চাকমা, নেতৃত্বে মোবাইল-১০ ডিউটিতে এসআই (নিঃ) মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত রবিবার (২৪ মে) সকালে অভিযুক্ত যুবককে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া এ ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩৮,(২৪ মে) রবিবার। যার ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০; রুজু করা হয়।গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লোকজন সুত্রে সংবাদ পেয়ে অভিযুক্ত যুবককে আটক করেছি। শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে নিশ্চিত করতে পুলিশ সচেতন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park