1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় নৌকা থেকে পড়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সজিব আহমেদ
ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকায় নৌকা চালানোর সময় পানিতে পড়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৮ ঘণ্টা পর লাবিব খান (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৭ মে, ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার হরি বিল থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত লাবিব খান উপজেলার চাপড়বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা শাহিন খানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পর বন্ধুদের সঙ্গে নিয়ে বাড়ির পাশের হরি বিলে নৌকা চালাতে যায় লাবিব। একপর্যায়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সে আকস্মিক পানিতে পড়ে তলিয়ে যায়। তার সঙ্গীদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করলেও দীর্ঘ সময় লাবিবের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাতেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয়দের সহযোগিতায় রাতভর তল্লাশি চললেও বিলের গভীরতা ও অন্ধকারের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। অবশেষে আজ বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল পুনরায় অভিযান শুরু করলে সকাল সাড়ে ৬টার দিকে লাবিবের মরদেহ উদ্ধার সম্ভব হয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর থেকেই আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার অভিযান চালিয়েছে। আজ সকালে বিল থেকে ছাত্রটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেধাবী এই ছাত্রের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ দুপুর ১২টায় ভালুকা সরকারি কলেজ মাঠে লাবিবের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তার পৈতৃক নিবাস ধলিয়া গ্রামে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park