1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২২ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ’ এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ।

প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন জেলার বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন:
হোসেন শাহনেওয়াজ (সভাপতি, জেলা প্রেসক্লাব)
কামাল উদ্দীন (সম্পাদক, দৈনিক চাঁপাই চিত্র)
মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু (সম্পাদক, দৈনিক চাঁপাই দর্পণ)
আখতারুজ্জামান ইশা (সভাপতি চাঁপাই প্রেসক্লাব)
মোঃ মেহেদী হাসান (সাধারণ সম্পাদক, সিটি প্রেসক্লাব)
আনোয়ার হোসেন দিলু (জেলা প্রতিনিধি, প্রথম আলো)
মনোয়ার হোসেন জুয়েল (সাধারণ সম্পাদক, জেলা প্রেসক্লাব)
মোঃ রফিকুল আলম (সভাপতি, টিভি চ্যানেল অ্যাসোসিয়েশন)
ফারুক আহমেদ চৌধুরী (সাধারণ সম্পাদক, টিভি চ্যানেল অ্যাসোসিয়েশন)
ডাবলু কুমার ঘোষ (জেলা প্রতিনিধি, মাছরাঙা টেলিভিশন)

বক্তারা অভিযোগ করেন, হামলার মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাদের ধরছে না। উল্টো নিরীহ ব্যক্তিদের আটক করে ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park