1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

খেলতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পঠিত

ছুটির দিনে বাড়ি এসেছিল দুই চাচাতো ভাই—সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। সকাল বেলায় খেলছিল বাড়ির পাশের পুকুরপাড়ে। হঠাৎই পা পিছলে পানিতে পড়ে যায় ছোট ভাই সিয়াম। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেন বড় ভাই সোহান; কিন্তু ভাগ্য সহায় হয়নি। ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান সোহানও।

শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত সোহান আলী ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। দুজন চাচাতো ভাই, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশুর বাবাই ঢাকায় কাজ করেন। ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবার তারা মাদ্রাসা থেকে বাড়িতে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠে খেলতে বের হয়। খেলতে খেলতে এক সময় পুকুরে গিয়ে নামে তারা। সিয়াম পা পিছলে পড়ে গেলে তাকে তুলতে গিয়ে সোহানও ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে দুজনের মরদেহ ভেসে উঠলে সেগুলো উদ্ধার করে বাড়িতে আনা হয়।
এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

সোহানের নানা গনা মোহাম্মদ বলেন, ‘আমার নাতি বলত, আমি মারা গেলে জানাজা পড়াবে। আজ আমার সেই নাতিরই জানাজা পড়তে হলো।’

নিহতদের মাদ্রাসার শিক্ষক বলেন, ‘সোহান ও সিয়াম দুজনই অত্যন্ত ভদ্র ও নামাজি ছেলে ছিল। মাদ্রাসার সব শিক্ষক তাদের ভালোবাসতেন। তারা মাদ্রাসায় নুরানি বিভাগে প্রথম শ্রেণিতে পড়তেন। এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত ও বাকরুদ্ধ।’

নিহতদের দাদি মাহমুদা বলেন, ‘তারা তো ছিল আমাদের চোখের মণি। দুই ভাইয়ের একটি করে সন্তান। এখন তো সবই শেষ।’

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, শিশু দুজনের মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park