1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

উখিয়া টমটমচালক হত্যার ঘটনায় ৩ রোহিঙ্গা গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

আরিয়ান খান কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে টমটমচালক রোহিঙ্গা যুবক নুরুল আবছারের হত্যার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের মৃত আলী আহমদের ছেলে শফি আলম (২৮), একই ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে ইমাম হোসেন (২০) এবং নুর আহমেদের ছেলে আবুল হাশিম (৪৫)।

পুলিশ জানায়, গত শনিবার নুরুল আবছার বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন এবং আর ফেরেননি। রাতভর তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন রোববার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কুচুবনিয়া এলাকায় ড্রাগন বাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে তদন্তে গ্রেপ্তার ৩ যুবকের সম্পৃক্ততার তথ্য পাওয়ায়। সবশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলি।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, হত্যাকাণ্ডের পরপরই আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। প্রযুক্তির সহায়তা ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। এছাড়া এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park