1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

ফুলবাড়ীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার পঠিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ” স্লোগানে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৪ টায় ফুলবাড়ী থানার আয়োজনে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। 

এতে ফুলবাড়ী থানা এলাকায় মাদক, জুয়া, চোরাচালান, বাল্যবিবাহ, নারী নির্যাতন জুয়া, চুরি-ডাকাতি প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক। 
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদল নেতা শামসুজ্জামান হাসু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাওডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদক চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং রোধসহ সহজে আইনি সেবা প্রাপ্তির বিষয়ে কথা বলেন। 
ওপেন হাউস ডে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলবাড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park