1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুরের কাশিমপুরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেওয়া আফাজ উদ্দিন নামের এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ।

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পঠিত

স্টাফ রিপোর্টার

রবিবার(১৭ আগষ্ট)সকালে মহানগরীর কাশিমপুরের ৫নং ওয়ার্ডের সুরাবাড়ী এলাকার লাবানা ভ্যালির ভিতর থেকে এই রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালের দিকে কিছু লোকজন সুরাবাড়ী এলাকার লাবানা ভ্যালির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একটি গাছের সাথে ওড়না প্যাঁচানো গলায় ফাঁস দেওয়া একটি মরদেহ দেখে পেয়ে স্হানীয় কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়।

পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত আফাজ উদ্দিন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার আন্দারিঝার গ্রামের শামসুল হোসেন এর ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সুরাবাড়ী লাবানা ভ্যালির ভিতরে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। এছাড়াও তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park