1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে একুশ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল,উপজেলা গণমাধ্যম কর্মীরা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এ উপলক্ষে ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করেন। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশ, কুচকায়াজ প্রদর্শন করে।

এরপর দেশের গর্বিত সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা বিষয়ক ইতিহাস তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার-এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার ওসি মাহমুদর হাসান নাঈম ,উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াছমিন,ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমান্ডার মজিবর রহমানসহ উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park