1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালীতে “মানবতার কল্যাণে আমরা” সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন।

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পঠিত

ইমাম-মোয়াজ্জিমদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন :
বাঁশখালী প্রতিনিধি:

বাঁশখালীর স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম “মানবতার কল্যাণে আমরা”

সংগঠনের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এক ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটানা ১২ বছর ধরে মসজিদে খেদমত করে আসা বাঁশখালীর সকল ইমাম-মোয়াজ্জিমদের সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (১৬ আগস্ট) বাঁশখালী ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদরাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি দিদারুল

ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. আরিফুল হক। সংগঠনের উপদেষ্টা মো. নাছির উদ্দীন। ইউরোপ প্রবাসী ও সহ-সভাপতি নাজিম উদ্দীন। সরল মালেকা বানু জামে মসজিদের খতিব মুফতি নুরুল আমিন। বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক শিব্বির আহমদ রানা। মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। বক্তারা বলেন, “আমাদের সমাজে ইমাম-মোয়াজ্জিমগণ ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন রক্ষায়

নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ অনেকেই দুঃখ-কষ্টে দিন কাটান।

সামান্য সম্মানী দিয়ে সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়ে।” তারা আরও বলেন, “আজকের এই আয়োজন কেবল সংবর্ধনা নয়, বরং আমাদের দায়বদ্ধতার প্রতীক। ইমাম-মোয়াজ্জিমরা যথাযথ সম্মান ও মর্যাদা না পেলে সমাজে নৈতিক অবক্ষয় বাড়বে। তাই তাদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করতে হবে।” অনুষ্ঠানে অর্ধশতাধিক ইমাম-মোয়াজ্জিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা শেষে সংগঠনের এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ইমাম-মোয়াজ্জিমদের কল্যাণে সমাজের বিত্তবান, প্রবাসী ও তরুণ প্রজন্মকে
এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park