1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

দেশের আকাশে দেখা মিলেছে শাওয়ালের চাঁদ, কাল পবিত্র ঈদুল ফিতর ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পঠিত

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল সারা দেশে উদযাপিত হবে মুসলিম উম্মাহর সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
আজ সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়ার পর ধর্ম মন্ত্রণালয় ও চাঁদ দেখা কমিটি নিশ্চিত করে যে, আগামীকালই ঈদের দিন।
চাঁদ দেখার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশজুড়ে বইছে আনন্দের বন্যা। পাড়া-মহল্লায় বেজে উঠছে ঈদের চিরচেনা সুর— “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”। দীর্ঘ এক মাসের সংযম শেষে আগামীকাল সকালে ঈদগাহে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের মূল আনুষ্ঠানিকতা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে ঢাকা ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরেছেন লাখো মানুষ।
সারা দেশের ঈদগাহ ও মসজিদগুলোতে ইতিমধ্যে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই বড় বড় ময়দানগুলোতে প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান নিয়ে কাল সকালে উদিত হবে ঈদের নতুন সূর্য। সবাইকে ঈদ মোবারক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park