1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৪৩ পিস ইয়াবা জব্দ।

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার পঠিত

জাকির হোসাইন রাজু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
১৬ আগস্ট ২০২৫, শনিবার

ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ভালুকায় মাদকবিরোধী এক সফল অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার জামিরদিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: গাজীপুর জেলার শ্রীপুর থানার উদয়খালী গ্রামের মোঃ সজিব মিয়া (২৬), মোঃ আলী হোসেন ওরফে নাজমুল (২৫), মোঃ রফিকুল ইসলাম (২৭) এবং একই থানার ডুমবারিরচালা গ্রামের মোঃ নাঈম খান (২৫)।

পুলিশ জানায়, ভালুকা মডেল থানার এসআই মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল জামিরদিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় তারা মাদক বেচাকেনার সময় ওই চারজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২,৯০০ টাকা।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ শনিবার (১৬ আগস্ট) তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park