1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কালিয়াকৈরে ফাইনাল আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পঠিত

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার বিকালে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ফুটবল টুর্নামেন্টে দুই গ্রুপে চারটি দল অংশগ্রহণ করেন ১ম গ্রুপ (ছেলে )রজনী কান্ত বর্মন দল বনাম মোহাম্মদ মহসিন দল দ্বিতীয় গ্রুপে (মেয়ে )কৃষ্ণা রানী দল বনাম মিসরাত জাহান মৌসুমী দল অংশ গ্রহণ করে।উক্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্টে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি এডহক কমিটি গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জনাব মোঃ হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য এডহক কমিটি গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জসিম উদ্দিন ।ও কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক সদস্য সোহেল রানা পৃষ্ঠপোষকতায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ বিপ্লব সিকদার ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন.. মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলা নিয়মিত করতে হবে । মোবাইলে ছেলেমেয়েরা গেইমে আসক্ত হয়ে গেছে, এই মোবাইলে আসক্ত দূর করতে হলে খেলাধুলার বিকল্প নাই।
ফুটবল টুর্নামেন্টে প্রথম গ্রুপে ( ছেলে )
রজনীকান্ত বর্মন দল ২-১ গোলে মোহাম্মদ মহসিন দলকে পরাজিত করে । ম্যান অফ দ্যা ম্যাচ হন হৃদয় হোসেন
দ্বিতীয় গ্রুপে ( মেয়ে )
মিসরাত জাহান মৌসুমী দল ১-০ গোলে কৃষ্ণা রানী দলকে পরাজিত করে । ম্যান অফ দ্যা ম্যাচ হন বিথী আক্তার ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park