1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পঠিত

সজিব আহমেদ
ভালুকা, ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলার বগাজান গ্রামে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন বাকপ্রতিবন্ধি সুরাইয়া বেগম। পারিবারিক ভাবে তিন বছর আগে বিয়ে হয়,একই গ্রামের রহুল ফকিরের ছেলে মোঃ মোশাররফ হোসেনের সাথে। আগে থেকেই মোশাররফ বিবাহিত ছিলো।আগের সংসসারে দুই ছেলে সন্তান রয়েছে।

বিয়ের পর হতেই মোশাররফ হোসেন ও তার আগের সংসারের ছেলে শামীম মিয়া ও বাবা সাথে মিলে প্রতিবন্ধি সুরাইয়া উপর যৌতুকের জন্য পাশবিক নির্যাতন করতে থাকে থাকে।
অসহায় বাবা মা সুরাইয়ার সুখের জন্য কিছু দিন পর পর টাকা দেয়,টাকা দেওয়া বন্ধ হলে যৌতুকের জন্য অত্যাচার চলতে থাকে।

গত ০১ মার্চ ২৬ ইং রবিবার সুরাইয়ার স্বামী ও সৎ ছেলে মিলে বাকপ্রতিবন্ধি সুরাইয়া উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করতে থাকে। আশেপাসের লোক জন সুরাইয়াকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।
বাকপ্রতিবন্ধি সুরাইয়া এখন হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে।এই ঘটনায় সুরাইয়ার বড় ভাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এলাকা বাসী এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park