1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ১ ব্যাবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ও মাংস জব্দ। 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান লাকু ,
ফুলবাড়ী, উপজেলা প্রতিনিধি ( কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ফুলবাড়ী বাজারে পঁচা গরুর মাংস বিক্রির সময় এক ব্যবসায়ীকে আটক করে জনতা। আজ বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, মাংস ব্যবসায়ী একরামুল হক পঁচা গরুর মাংস বিক্রি করছিলেন। বিষয়টি টের পেয়ে জনতা তাকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।এসময় জব্দ করা পঁচা মাংস জনস্বার্থে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।

 এ সময় সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন জানান,জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park