1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় অবাধ নির্বাচন নিশ্চিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী মতবিনিময় সভা।

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

সজিব আহমেদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিস, ভালুকা-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব ফারাাহ শামীম (এনডিসি) বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো সুষ্ঠু নির্বাচন। ভোটগ্রহণ কর্মকর্তাদের কোনো ধরনের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান কেন্দ্রভিত্তিক নিরাপত্তা বলয় তৈরির বিষয়ে কর্মকর্তাদের আশ্বস্ত করেন। তারা জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা এবং ভোট প্রদান নিশ্চিত করতে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সজাগ থাকবে।

নির্বাচনী কারিগরি ও আইনি বিষয়াবলি নিয়ে সভায় দিকনির্দেশনা প্রদান করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মোতাহসিম। তারা ভোটগ্রহণের সময় ব্যালট বাক্সের নিরাপত্তা ও ফলাফল গণনার নির্ভুলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান। তিনি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, নির্বাচনী বিধিবিধান যথাযথভাবে অনুসরণের মাধ্যমেই একটি বিতর্কহীন নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

ভালুকা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এই সভায় নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন খুঁটিনাটি বিষয় ও জরুরি মুহূর্তে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিকেল ৫টায় সফলভাবে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park