1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষায় অসামঞ্জস্যর অভিযোগে আটক-৩

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

ঈশাত জামান মুন্না

লালমনিরহাট প্রতিনিধিঃ 

লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ সংক্রান্ত ভাইভা পরীক্ষায় লিখিত পরীক্ষার সঙ্গে অসামঞ্জস্য পাওয়ায় তিন পরীক্ষার্থীকে অধিকতর তদন্তের জন্য আটক করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে ৩ টি ক্যাটাগরির মোট ৩৭টি পদের (অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নৈশ প্রহরী) বিপরীতে ১১৬ জন প্রার্থীর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভাইভা চলাকালে তিনজন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে মৌখিক পরীক্ষার পারফরম্যান্সে স্পষ্ট অমিল লক্ষ্য করা যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ভাইভা বোর্ডের সভাপতি জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের নির্দেশে ওই তিন পরীক্ষার্থীকে আটককরে অধিকতর তদন্তের জন্য লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলেন—কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর গোপাল রায় গ্রামের সালাম উদ্দিনের মেয়ে সোহাগী খাতুন, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কদমা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. রায়হান, এবং সদর উপজেলার রাজপুর ইউনিয়নের কৃষ্ণ মোহন রায়ের ছেলে লীপন কান্তি রায়, সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে তিনটি ক্যাটাগরির (অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নৈশ প্রহরী) ৩৭টি পদের লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park