
ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি
মো:রোমন হায়দার।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দিতে জামায়াতে ইসলামী সমর্থিত ১০ দল জোটের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন মাওলানা খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সমর্থিত এমপি পদপ্রার্থী মোহাম্মদ মহসীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী ও ১০দল জোট আপসহীন।”
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা। তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ পরিবর্তন চায়। এই পরিবর্তনের প্রতীক হলো দাঁড়িপাল্লা। আগামী নির্বাচনে জনগণের রায়ে এই প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাহাড়িয়াকান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এনামুল হক, পৌরসভা মেয়র পদপ্রার্থী নুরে আলম, এবং বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক সভাপতি মোহাম্মদ মাসউদুর রহমান। তাঁরা সকলেই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ১০দল জোটকে বিজয়ী করার আহ্বান জানান।
এছাড়াও জনসভায় বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও ১০ দল জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনার মাধ্যমে জনসভা সমাপ্ত হয়।