1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালীতে ছেলের হাতে পিতা খুন, ছেলে গ্রেফতার।

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পঠিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন
বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ছেলে তপন রুদ্র (২০) তার পিতা দুলাল রুদ্রকে কুপিয়ে হত্যা করেছে। মাদকের জন্য টাকা না পেয়ে সে এই কাণ্ড ঘটায়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তপন রুদ্র আগে একটি সেলুন চালাত। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর সে বেকার হয়ে পড়ে এবং মাদকাসক্ত হয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় সে তার বাবার কাছে মাদকের জন্য টাকা চায়। বাবা টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তপন ক্ষিপ্ত হয়ে একটি ধারালো দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

গুরুতর আহত অবস্থায় দুলাল রুদ্রকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার পর স্থানীয় জনতা তপন রুদ্রকে আটক করে পুলিশে দেয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত তপন রুদ্রকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park