1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় শহীদ স্মৃতিসৌধের পাদদেশে আসিফ মাহমুদ: ডা. জাহিদের পক্ষে ভোট প্রার্থনা

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

সজিব আহমেদ
(ভালুকা) ময়মনসিংহ | ৩১ জানুয়ারি, ২০২৬ শনিবার

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জুলাই বিপ্লবের অন্যতম রূপকার ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সৎ ও ত্যাগী নেতৃত্বের কোনো বিকল্প নেই। আজ শনিবার বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শাপলা কলি প্রতীকের প্রার্থী ডা. জাহিদের সমর্থনে আয়োজিত এই সমাবেশে আসিফ মাহমুদ বলেন, “শহীদদের রক্তে ভেজা এই মাটিতে কোনো অপরাজনীতির ঠাঁই হবে না। আমরা চাই এমন একজন জনপ্রতিনিধি, যিনি জনগণের সেবক হিসেবে কাজ করবেন।” তিনি উপস্থিত জনতাকে ডা. জাহিদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করে। জোটের পক্ষ থেকে ডা. জাহিদকে একজন জনবান্ধব ও শিক্ষিত প্রার্থী হিসেবে অভিহিত করে তার জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

সমাবেশ শেষে, আসিফ মাহমুদ ও জোটের নেতারা একটি বর্ণাঢ্য পথযাত্রায় অংশ নেন। পথযাত্রাটি ভালুকা বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে আসিফ মাহমুদ ও ডা. জাহিদকে শুভেচ্ছা জানান।

কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ডা. জাহিদের নির্বাচনী প্রচার সেলের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park