1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

দেশীয় অস্ত্র এয়ারগান ও এয়ারগানের গুলি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার।

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পঠিত

রাসেল মাহমুদ স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

অদ্য ২৪ -১-২০২৬ইং রোজ শনিবার দিবাগত রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার, শায়েস্তাগঞ্জ আর্মি ক্যাম্প এর নেতৃত্বে নিয়মিত টহল দল, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং ইউনিয়নের ১নং ওয়ার্ড জগৎপুর এলাকার মোঃ নোমান মিয়া পিতাঃ টুকু মিয়া। উক্ত ব্যক্তি দেশীয় অস্ত্র (এয়ারগান) বহন করে, এয়ার গান মেকানিক, সার্ভিসিং করে এবং নিজে ব্যবহার করে, বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। উক্ত তথ্যের ভিত্তিতে আসামির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নোমান মিয়াকে পাওয়া যায়নি। এছাড়া বাসা তল্লাশি করে দেশীয় অস্ত্র (এয়ারগান), এয়ারগান গুলি, এয়ারগানের যন্ত্রাংশ এবং জাদু বই জব্দ করা হয়।

*জব্দকৃত সামগ্রী*
———————-
১। এয়ারগান পয়েন্ট-২২ = ৩টি (১×এয়ারগান বডি)।
২। এয়ারগানের গুলি- ৫৪০টি।
৩। এয়ার গানের বিভিন্ন যন্ত্রাংশ
৪। টেটা- ০৪টি।
৫। জাদু বই -০৫টি।

ক্যাম্প কমান্ডার কতৃ’ক উক্ত দেশীয় অস্ত্র (এয়ারগান), এয়ারগান গুলি এবং অন্যান্য সামগ্রীগুলো শায়েস্তাগঞ্জ থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park