
মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের মাষানেরপাঠ সেনপাড়ায়, ২২জানুয়ারি রোজ বৃহস্পতিবার ষষ্ঠ বার্ষিকী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ফুলবাড়ী উপজেলা শাখার আয়বায়ক, শ্রী অমল চন্দ্র রায়, , সঞ্চালনায় পূজার কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৬ কুড়িগ্রাম ২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার মোঃ ওয়ায়েজ কারনী, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
প্রধান অতিথির বক্তব্য বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে মন্দির ভিত্তিক সনাতন ধর্মীয় শিশু শিক্ষা ব্যবস্থা চালু করেন। তিনি আরো বলেন ভবিষ্যতে যদি আমাদের দল ক্ষমতায় আসে তাহলে সনাতনী ধর্মাবলম্বিদের স্বার্থে কাজ করবে। একই সঙ্গে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর জন্য ভোট প্রার্থনা করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বপন কুমার সাহা, সদস্য সচিব বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুড়িগ্রাম জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নওরিন নবী (অনি),সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ফুলবাড়ী উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) ফুলবাড়ী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপদেষ্টা নির্বাচন পরিচালনা কমিটি, কাশিপুর ইউনিয়ন বি এন পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক, কাশিপুর ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
শ্রী কৃষ্ণ চন্দ্র সেন, আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কাশিপুর ইউনিয়ন শাখা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী নারায়ণ চন্দ্র সেন। মাষানের পাঠ, সেনপাড়া, কাশিপুর।
ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
মিহির রায় প্রতিষ্ঠাতা সম্পাদক, কাব্য তীর্থ ও সুধী সংগঠন রাজারহাট, কুড়িগ্রাম।
পীযুষ চন্দ্র সরকার রংপুর।গোপীনাথ দাস, চিলমারী। স্বপন চন্দ্র শীল, গোপালপুর, নাগেশ্বরী। সকলে দেবী সরস্বতীর কাছ থেকে বিদ্যা প্রার্থনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।