1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীর ছয় সংসদীয় আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, মাঠে বহুদলীয় প্রতিদ্বন্দ্বিতার আভাস

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

তন্ময় দেবনাথ রাজশাহী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি সংসদীয় আসন—রাজশাহী-১ থেকে রাজশাহী-৬—এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় জাতীয় ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন, যা রাজশাহীর নির্বাচনী মাঠকে করে তুলেছে বহুমাত্রিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আজ রাজশাহী জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতেই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন রিটার্নিং অফিসার আফিয়া আখতার।

নীচে রাজশাহীর আসন অনুযায়ী বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

রাজশাহী-১
এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণ অধিকার পরিষদের মীর মোঃ শাহজাহান ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মোঃ আব্দুর রহমান পেয়েছেন ঈগল প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মুজিবুর রহমান দাঁড়িয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে। বিএনপির মোঃ শরিফ উদ্দিন নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে।

রাজশাহী-২
এ আসনে ছয়জন প্রার্থী রয়েছেন। এবি পার্টির মুঃ সাদ্দাম হোসেন ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন। নাগরিক ঐক্যের মোহাম্মদ মামুনুল আলম পেয়েছেন কেটলি প্রতীক। বিএনপির মোঃ জিন্নাতুর রহমান মিনু ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আছেন। বাংলাদেশ লেবার পার্টির মোঃ নেজাউল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক। স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ লড়ছেন মোটরসাইকেল প্রতীকে।

রাজশাহী-৩
পাঁচজন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মোহাম্মদ শরিফুল হক মিলন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। জাতীয় পার্টির মোঃ আকবর হোসেন লাঙ্গল প্রতীক পেয়েছেন। জামায়াতে ইসলামীর মোঃ আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ হাবিবুর রহমান হাতপাখা প্রতীক এবং আমজনতা দলের মোঃ সাইফ পরভেজ প্রজাপতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহী-৪
এ আসনে চারজন প্রার্থী রয়েছেন। বিএনপির ডা. এম. ডি জিয়াউর রহমান পেয়েছেন ধানের শীষ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আব্দুল বারী সরকার দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ তাজুল ইসলাম খান লড়ছেন হাতপাখা প্রতীকে। জাতীয় পার্টির মোঃ ফরিদুল হক পেয়েছেন লাঙ্গল প্রতীক।

রাজশাহী-৫
এই আসনে সবচেয়ে বেশি, মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আছেন। জামায়াতে ইসলামীর মনজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন। বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর মোঃ আলতাফ হোসেন মোটা পেয়েছেন একতারা প্রতীক। স্বতন্ত্র প্রার্থী মোঃ ইসমাইল খায়রুল হক ঘোড়া, মোঃ রুহুল আমিন হাতপাখা, মোঃ রায়হান কায়সার মোটরসাইকেল এবং রেজাউল করিম ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহী-৬
এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মোঃ আবু সাঈদ চাঁদ পেয়েছেন ধানের শীষ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আব্দুস সালাম সুরুজ লড়ছেন হাতপাখা প্রতীকে। জাতীয় পার্টির মোঃ ইফতেখার হোসেন উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ নাজমুল হক দাঁড়িয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে।

নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। রাজশাহীর ছয়টি আসনেই বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয় উপস্থিতিতে ভোটারদের আগ্রহ বাড়ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park