
রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাত আক্কাস আলী (৩০) আটক হয়েছে। এ সময় তার বাড়ি থেকে দেশীয় অ/স্ত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, বুধবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি)। এর আগে পৃথক এক অভিযানে আটক তিন মাদক ব্যবসায়ীর দেওয়া তথ্যে আক্কাস আলীর অবস্থান শনাক্ত করা হয়।
পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি চাইনিজ অ/স্ত্র, ১টি রা/ম/দা, ১টি চা/পাতি, ১টি ছোট ছু/রি ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আক্কাস আলী দীর্ঘদিন ধরে চুনারুঘাট এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।