1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও দেশীয় মদ বিক্রেতা আটক।

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পঠিত

রাসেল মাহমুদ
ট্রাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গভীর রাতে সেনাবাহিনীর চেকপোস্ট অভিযানে দেশীয় মদ উৎপাদন ও মাদক কারবারের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ, গাঁজা, নগদ অর্থ ও মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে চুনারুঘাট আর্মি ক্যাম্পের উদ্যোগে উপজেলার চাঁনপুর বাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশিকালে দেশীয় মদ পান করার সন্দেহে মো. লুৎফর রহমান ও সুনীল মোদি নামের দুই ব্যক্তিকে আটক করে সেনাবাহিনীর টহল দল।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল চাঁনপুর বাজার এলাকার বিষ্ণুনাথের বাড়িতে অভিযান চালায়। সেখানে দেশীয় মদের একটি গুদাম আবিষ্কার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, দেশীয় মদ তৈরির উপকরণ হিসেবে প্রক্রিয়াধীন ২ হাজার ৪০০ লিটার গুড়, ৩৭৮ কেজি মোলাসেস (গুড়) এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রক্রিয়াধীন দেশীয় মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উদ্ধারকৃত মালামাল ও আটককৃতদের চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, চেকপোস্ট ও মদ উদ্ধার অভিযান শেষে ফেরার পথে সেনা টহল দল উপজেলার দেওরগাছ এলাকায় মো. ইসহাক মিয়া ও মো. বায়েজিদ মিয়া নামের দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তাদের কাছ থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৭ কেজি গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— দেওরগাছ এলাকার সাঈদ আলীর ছেলে মো. ইসহাক মিয়া (২৫) এবং কবির মিয়ার ছেলে মো. বায়েজিদ মিয়া (৩০)। উদ্ধারকৃত গাঁজাসহ তাদেরও চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park