
মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন কাশিপুর ইউনিয়নের কাজীর মোড়ে ১৭ জানুয়ারী ২০২৬ইং বিকেল ৩ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির ২ নং যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ হাসিবুর রহমান হাসিব এবং ফুলবাড়ী উপজেলা বি,এন,পির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কাশিপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা জনাব মোঃ আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে দলীয় কার্যক্রম আরও জোরদার করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।