1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

খুলনায় খালুর সঙ্গে ভাগ্নী উধাও: ৪ বছরের শিশুকে ফেলে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পলায়ন।

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পঠিত

রায়হান শেখ
বিশেষ প্রতিনিধি।

আফসানা আঁখি (২২), পিতা- মহারাজ গাজী, মাতা- বিউটি বেগম, সাং- তেঁতুলতলা, জলমা, বটিয়াঘাটা, খুলনা এর স্থায়ী বাসিন্দা। তিনি গত ৩১ জুলাই ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটের সময় তার মেজো খালু হাসান খাঁ (৩৮), পিতা- ইউসুফ খাঁ, মাতা- হাজেরা বেগম, সাং- বহরবৌলা, বনজগ্রাম, মোড়েলগঞ্জ, বাগেরহাট এর সাথে ৪ বছরের শিশু সন্তান রেখে নিখোঁজ হন।

আফসানা আঁখির মা বিউটি বেগম জানান, তার মেয়ে ও বোনের স্বামী হাসান খাঁ মিলে সমিতি থেকে তোলা ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাচ্ছেন না। নিখোঁজ আফসানার ৪ বছরের শিশু সন্তান সারাক্ষণ ‘মা মা’ বলে কান্নাকাটি করছে। তার আর্তনাদে বাড়ি-ঘরের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

প্রতিবেশীরা বলেন, হাসান খাঁর এমন জঘন্য কাজের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। হাসানের স্ত্রী নুরুন্নাহার (ভুমু) অভিযোগ করে বলেন, হাসান একজন চিহ্নিত নারী পাচারকারী। সে পূর্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক নারীকে পাচার করেছে। নুরুন্নাহার আশঙ্কা প্রকাশ করেন, আফসানাকেও পাচার করা হতে পারে।

যদি কেউ আফসানা আঁখি ও হাসান খাঁর সন্ধান পান, তাহলে তাদেরকে দ্রুত পুলিশে সোপর্দ করুন এবং নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে:

📞 স্ত্রী (নুরুন্নাহার): ০১৭৩৮-৯৯৯৫৬১
📞 মেয়ের মা (বিউটি বেগম): ০১৭৭৪-৫৪৪৭২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park