1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাশিপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আসন্ন নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইউনিয়ন বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

কাশিপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও
উপদেষ্টা কাশিপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটি ও বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আবু তালেব সরকার এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর হোসেন মাস্টার। এ সময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত হতে হবে। এই নির্বাচনী অফিস কাশিপুর ইউনিয়নে বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের সমন্বয় এবং নির্বাচনী প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “বিএনপি জনগণের দল। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ে সফলতা অর্জন সম্ভব।”

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে আগামীর আন্দোলন ও নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park