1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

শায়েস্তাগঞ্জে আর্মি ক্যাম্পের অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি নয়ন তালুকদার আটক।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন মামলার আসামি নয়ন তালুকদার কে শায়েস্তাগঞ্জ আর্মি ক্যাম্পের অভিযানে আটক করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে, শায়েস্তাগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ রেল রোড সংলগ্ন একটি দোকানে অভিযান চালায়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি নয়ন তালুকদার (২৭)-কে আটক করা হয়।

নয়ন তালুকদার শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লেঞ্চাপাড়া গ্রামের বাসিন্দা ওসমান গনি তালুকদার এর ছেলে।

অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যক্তিগত মোবাইল ফোন (Samsung A32) উদ্ধার করা হয়। পরে তাকে শায়েস্তাগঞ্জ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

শায়েস্তাগঞ্জ আর্মি ক্যাম্পের সূত্রে জানা যায় , আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শায়েস্তাগঞ্জ থানার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park