1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকা প্রেসক্লাবের নেতৃত্ব নির্বাচনে ভোট উৎসব: সভাপতি মাইন উদ্দিন, সম্পাদক আলমগীর।

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

সজিব আহমেদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে মোঃ মাইন উদ্দিন সভাপতি এবং মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যমতে, শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ৪৫ জন ভোটারের মধ্যে ৩৯ জন সদস্য এদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শৃঙ্খলার মধ্য দিয়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে মোঃ মাইন উদ্দিন সভাপতি ও মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে মোঃ আতাউর রহমান তরফদার ও এম এ সামাদ মিয়া নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর সাজু, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু এবং ক্রীড়া সম্পাদক মোঃ মোবাশ্যারুল ইসলাম সবুজ। উল্লেখ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান সুমন এবং দপ্তর সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন তরফদার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুজ্জামান মানিক, কামরুল হাসান পাঠান কামাল এবং কামরুল এহসান চন্দন। পুরো নির্বাচনটি অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে পরিচালনা করেন নির্বাচন কমিশনার এম এ মালেক খান উজ্জ্বল।

নির্বাচন শেষে স্থানীয় সংবাদকর্মীরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের পেশাদারিত্ব বজায় রাখতে এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park